ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

২১ ঘণ্টা আলোচনার পরও অমীমাংসিত ইরান-মার্কিন বৈঠক: যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক। এই আলোচনা শেষে পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আশা প্রকাশ করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাবে, যা পুরো অঞ্চলসহ বিশ্বে টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

ইসহাক দার আরও জানান, ভবিষ্যতেও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে সক্রিয় ভূমিকা পালন করবে। তিনি উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে তারা স্বীকৃতি দিয়েছে। তিনি আশা করেন, দুই দেশই ইতিবাচক মনোভাব বজায় রেখে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

২১ ঘণ্টা আলোচনার পরও অমীমাংসিত ইরান-মার্কিন বৈঠক: যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

আপডেট সময় : ০৩:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬