ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। ১২ এপ্রিল থেকে শুরু হয়ে এই মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা অংশ নেবে এবং এটি শিক্ষার্থীসহ সবার জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১২ এপ্রিল বিকেলে শহীদ আবু সাঈদের পিতা মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। মেলার পাশাপাশি চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা এবং বৈশাখী মেলা। এছাড়া প্রতিদিন বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে উত্তরবঙ্গের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হবে।

আয়োজকরা জানিয়েছেন, বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছেন। শহীদ আবু সাঈদের স্মৃতিকে অম্লান রাখতেই এই মেলার নামকরণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে। নববর্ষ ও বইমেলা ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু

আপডেট সময় : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬