যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা কোনো নির্দিষ্ট সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। তবে এই আলোচনা আয়োজন ও মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পাকিস্তান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করেন।
আলোচনায় হরমুজ প্রণালির নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক সংঘাত নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। বাঘাই জানান, ইরানি প্রতিনিধিরা দেশের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে অপর পক্ষের সদিচ্ছা এবং ইরানের বৈধ দাবি মেনে নেওয়ার ওপর। ঐতিহাসিক এই প্রক্রিয়ায় পাকিস্তানের জনগণের উদারতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তেহরান।
রিপোর্টারের নাম 
























