ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

মোদিকে হত্যার হুমকি দিয়ে সিআইএকে ইমেইল, বিহারে যুবক গ্রেপ্তার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার প্রস্তাব দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ইমেইল পাঠানোর অভিযোগে আমান তিওয়ারি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। ২২ বছর বয়সী ওই যুবক অর্থের বিনিময়ে মাত্র ২২ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করার দাবি করেছিলেন। গত বুধবার বিহারের বক্সার জেলার আরারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আমান তিওয়ারি একজন বেকার যুবক এবং মূলত আর্থিক লাভের আশায় তিনি এই ইমেইলটি পাঠিয়েছিলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়েছে যে, কোনো রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে নয়, বরং ব্যক্তিগত লোভ থেকেই তিনি এই অপরাধ করেছেন। তদন্তের স্বার্থে তার ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, এটি আমান তিওয়ারির প্রথম অপরাধ নয়। এর আগে ২০২২ সালে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুয়া ইমেইল পাঠানোর অভিযোগে তাকে আটক করা হয়েছিল। বর্তমান মামলায় তার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য ও বস্ত্র বিতরণ

মোদিকে হত্যার হুমকি দিয়ে সিআইএকে ইমেইল, বিহারে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬