ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, তাঁর দেশ সংঘাত না চাইলেও ভূখণ্ডের অখণ্ডতা ও জাতীয় অধিকার রক্ষায় কোনো প্রকার দ্বিধা করবে না। শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।
সংলাপে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন বারবার আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরানের ওপর অন্যায় চাপ সৃষ্টি করেছে। তিনি লেবানন সংকট ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে তেহরান আগ্রহী হলেও আত্মরক্ষার প্রয়োজনে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রাখা হবে বলে তিনি স্পষ্ট জানান।
ইরানি প্রেসিডেন্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, মধ্যপ্রাচ্যে বেআইনি হামলার বিষয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নীরবতা হতাশাজনক। অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ফ্রান্সের পক্ষ থেকে মধ্যস্থতা ও সহযোগিতার আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 





















