ভারতীয় সংগীত জগতের নক্ষত্রপতন ঘটল। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার বার্ধক্যজনিত কারণে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার ফলে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আশা ভোঁসলের ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আট দশকেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারে তিনি হাজার হাজার গান গেয়ে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ ও আধুনিক গান—সবক্ষেত্রেই ছিল তাঁর সাবলীল পদচারণা।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে ও পদ্মবিভূষণের মতো ভারতের সর্বোচ্চ বেসামরিক ও চলচ্চিত্র সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৩৩ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই গুণী শিল্পী মাত্র ১০ বছর বয়সে সংগীত জীবন শুরু করেন। তাঁর মৃত্যুতে বিশ্ব সংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
রিপোর্টারের নাম 

























