ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

‘কূটনীতি শেষ হয়ে যায় না’: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নমনীয় ইরান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত দুই-তিনটি মৌলিক ইস্যুতে সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে জানান, আলোচনার টেবিলে কিছু বিষয়ে ঐক্যমত এলেও গুরুত্বপূর্ণ কিছু জায়গায় দুই দেশের দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য রয়ে গেছে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন যে, পারমাণবিক কর্মসূচি ত্যাগের বিষয়ে ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না পাওয়াই চুক্তি না হওয়ার প্রধান কারণ। তবে ইরান এখনই আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দিতে রাজি নয়। বাঘাইয়ের মতে, একটি মাত্র বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব নয় এবং কূটনৈতিক প্রক্রিয়া সবসময়ই চলমান থাকে।

ইরান জানিয়েছে, তারা পাকিস্তানসহ এই অঞ্চলের বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী কোনো বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি, তবে তেহরানের এই নমনীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তারা ভবিষ্যতের জন্য আলোচনার দরজা খোলা রাখতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় মর্যাদায় লিজেন্ডারি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে শেষ বিদায়

‘কূটনীতি শেষ হয়ে যায় না’: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে নমনীয় ইরান

আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬