ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার, ৯ পদে বিজয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টি পদেই বিএনপিপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। অপরদিকে, সাধারণ সম্পাদকসহ চারটি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থী এবং সহসাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিএনপিপন্থি বিজয়ী আইনজীবীদের মধ্যে রয়েছেন— সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক মো. এমাম আলী। এছাড়া সহসভাপতি পদে মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হান্নান; সহসাধারণ সম্পাদক পদে মো. মশিহুর রহমান ফাতেমী; কোষাধ্যক্ষ পদে মো. নিয়ামুল হক চৌধুরী; পাঠাগার সম্পাদক পদে এসএমজি মোস্তাকিম; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না; এবং নির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন ও মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু এবং সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল বিজয়ী হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন জয়লাভ করেছেন। এছাড়াও সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোছা. শারমিন আক্তার সাথী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার রাত ৩টায় ভোট গণনা শেষে জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম এই ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়জয়কার, ৯ পদে বিজয়

আপডেট সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬