ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভোলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম আব্দুল মমিন (৩৪)। তিনি ভারতের সিপাহীজলা রাজ্যের যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল কাশেম জানান, কোস্ট গার্ডের একটি দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তিনি জানান, গত ৭ এপ্রিল মঙ্গলবার আত্মগোপনে থাকার উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আটক আব্দুল মমিনের বাবা বসার আলী। তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা (মামলা নং-২৫, তারিখ-১১ এপ্রিল) দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

ভোলায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬