ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ এপ্রিল খসড়া তালিকা উন্মুক্ত

নির্বাচন কমিশন দেশব্যাপী খসড়া ভোটার তালিকা আগামী ২০ এপ্রিল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এই খসড়া তালিকাটি ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং যারা গত ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেসে নিবন্ধিত হয়েছেন, তাদের তথ্য নিয়ে প্রস্তুত করা হবে। রোববার (১২ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর আগামী ৩ মে পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন করা যাবে। এর মধ্যে নাম অন্তর্ভুক্ত করা, ভুল সংশোধন বা মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জমা দেওয়া যাবে। উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা ৬ মে-এর মধ্যে প্রাপ্ত সকল আবেদন নিষ্পত্তি করবেন। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে।

জনগণের সুবিধার জন্য খসড়া তালিকাটি উন্মুক্ত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তালিকায় নাম, লিঙ্গ বা ধর্ম সংক্রান্ত কোনো ভুল থাকলে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্থানীয় ধর্মীয় উপাসনালয় এবং ক্যাবল অপারেটরদের মাধ্যমে প্রচারণার নির্দেশনাও জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

১৪ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ এপ্রিল খসড়া তালিকা উন্মুক্ত

আপডেট সময় : ০১:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬