ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অভিযুক্ত ক্লিনিক সিলগালা

ফেনীতে এক চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে জেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘ওয়ান স্টপস মেটারনিটি’ ক্লিনিকটি সিলগালা করে দিয়েছে। নিহত লিজা ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের সৌদি প্রবাসী মুজিবুল হকের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, গত শুক্রবার প্রসবব্যথা শুরু হলে লিজাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডা. নাসরিন আক্তার মুক্তা তার সিজারিয়ান অপারেশন করেন। অস্ত্রোপচারের পর থেকেই লিজার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি বারবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি, চিকিৎসকের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই নবজাতকটি জন্মের মাত্র কয়েক ঘণ্টার মাথায় মাতৃহারা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অভিযুক্ত ক্লিনিক সিলগালা

আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬