পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, কূটনীতি কখনো শেষ হয় না এবং কূটনীতিকদের যুদ্ধ ও শান্তি উভয় সময়েই তাদের দায়িত্ব পালন করতে হবে।
মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তবে কিছু বিষয়ে সমঝোতা হলেও ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। গত এক বছরের মধ্যে এটিই দীর্ঘতম আলোচনা ছিল, যা প্রায় ২৪-২৫ ঘণ্টা স্থায়ী হয়। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘদিনের অবিশ্বাস ও সন্দেহের আবহে অনুষ্ঠিত এই আলোচনা থেকে শুরুতেই কোনো চুক্তির আশা করা হয়নি। আলোচনার সাফল্য নির্ভর করছে বিপক্ষ দলের আন্তরিকতা, সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির ওপর। যেকোনো পরিস্থিতিতে কূটনীতিকদের ইরানি জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 























