ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কক্সবাজারে নারীর অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন থেকে মাথা ও হাতের কবজিবিহীন এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার একটি ভাড়াবাড়ির পাশের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা পুকুরপাড়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, নিহত নারীর নাম সাদিয়া আক্তার মুন্নি (২৮)। তিনি মহেশখালী উপজেলার জাগিরা ঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে এবং সাইফুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারী ও তার স্বামী গত রমজান মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ জানারঘোনা এলাকার আয়ুব নামের এক ব্যক্তির বাড়িতে বাসা ভাড়া নিয়েছিলেন। তবে, গত প্রায় ১৫ দিন ধরে তাদের এলাকায় দেখা যাচ্ছিল না। সাইফুর রহমান নিজেকে গাড়িচালক হিসেবে পরিচয় দিতেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানিয়েছেন, মরদেহটি কম্বলে মোড়ানো ছিল এবং সেটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। মাথা ও হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে উল্লেখ করেছেন তিনি। ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এখনও নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের গুলিতে নিহত হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে নারীর অর্ধগলিত ও বিকৃত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬