ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৩

মাত্র পাঁচ দিনের ব্যবধানে সিলেট ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। এর প্রভাব বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলেও পড়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩।

এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া সেই কম্পনটিও সিলেট ও এর আশেপাশে অনুভূত হয়েছিল। সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, হঠাৎ এই কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫শ মিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত

সিলেট অঞ্চলে আবারও ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৩

আপডেট সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬