ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বৃষ্টির স্বস্তি উধাও, রাজধানীতে বাড়ছে তাপমাত্রা; সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা

কয়েক দিন ধরে বৃষ্টির কারণে স্বস্তির পর রাজধানীতে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিলে সংসদের সিলমোহর: রাজপথে নয়, লড়াই এবার উচ্চ আদালতে?

বৃষ্টির স্বস্তি উধাও, রাজধানীতে বাড়ছে তাপমাত্রা; সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ১০:২৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬