ইরানের সঙ্গে কাঙ্ক্ষিত কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হওয়ার পর তিনি ইসলামাবাদ ছেড়ে যান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে বিশেষ বিমান ‘এয়ারফোর্স টু’-তে করে তিনি নিজ দেশের উদ্দেশে রওনা হন।
ইসলামাবাদ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে জে ডি ভ্যান্স জানান, ঐতিহাসিক এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো ইরানের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছিল। তবে তেহরান সেসব শর্তে রাজি না হওয়ায় কোনো চুক্তি সম্পন্ন করা সম্ভব হয়নি। এই ব্যর্থতাকে একটি ‘দুঃসংবাদ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ভ্যান্সের বিমানটি যাত্রা শুরু করে। বিমানে ওঠার সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের হাত নেড়ে বিদায় জানান। শান্তি আলোচনার আয়োজনে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে দেশটির প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
রিপোর্টারের নাম 























