ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে হাসপাতালে ভর্তি, অবস্থা সংকটাপন্ন

ভারতের প্রখ্যাত ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৯১ বছর বয়সী এই শিল্পী কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তাকে হাসপাতালের জরুরি ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশা ভোসলের নাতনি জনাই সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন যে, অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করা হচ্ছে শিগগিরই তার শারীরিক অবস্থার উন্নতি হবে।

আট দশকের দীর্ঘ সংগীত জীবনে আশা ভোসলে হাজার হাজার কালজয়ী গান উপহার দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে, পদ্মভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অসুস্থতার খবরে সংগীত অঙ্গনসহ বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে হাসপাতালে ভর্তি, অবস্থা সংকটাপন্ন

আপডেট সময় : ১০:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬