যুক্তরাষ্ট্র ইউরোপে ন্যাটো অভিযানে ব্যবহৃত বিমান ও নৌ সরঞ্জামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার পরিকল্পনা করছে। দুজন জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, এই মাসের শুরুতে একটি লিখিত নথির মাধ্যমে ন্যাটো মিত্রদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এটিকে ইউরোপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ন্যাটো মিশনে বরাদ্দকৃত এফ-১৬ ও এফ-১৫ই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১৫০ থেকে কমিয়ে ১০০ করা হবে। একইভাবে, সামুদ্রিক টহল বিমানের সংখ্যা ২৬ থেকে কমিয়ে ১৫ এবং ইউরোপের জন্য বরাদ্দকৃত আকাশপথে জ্বালানি সরবরাহকারী আটটি বিমান প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।
এই পরিবর্তনের আওতায় একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, বেশ কয়েকটি যুদ্ধজাহাজ এবং কৌশলগত বোমারু বিমানের পুনর্বণ্টনও অন্তর্ভুক্ত থাকবে। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই পদক্ষেপ জোটের দূরপাল্লার হামলা এবং আকাশপথে নজরদারির সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে।
রিপোর্টারের নাম 
























