ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘অযৌক্তিক’ শর্তের অভিযোগ তেহরানের

দীর্ঘ আলোচনার পর কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেছেন যে, কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি ওয়াশিংটনে ফিরে যাচ্ছে। তেহরানের পক্ষ থেকে এই আলোচনার ব্যর্থতার জন্য ওয়াশিংটনের একগুঁয়েমি ও উচ্চাভিলাষী শর্তকে দায়ী করা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, তেহরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে আদায়ের চেষ্টা করছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো তেহরান মেনে নেয়নি। বর্তমানে হরমুজ প্রণালি ইস্যুটি দুই দেশের মধ্যে আলোচনার প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে না আসলে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। এই আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে নজরদারিতে চীনের গোপন স্যাটেলাইট ব্যবহার করছে ইরান

সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘অযৌক্তিক’ শর্তের অভিযোগ তেহরানের

আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬