পরমাণু চুক্তি বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে চলমান আলোচনায় ইরান অত্যন্ত যুক্তিসঙ্গত প্রস্তাব পেশ করেছে বলে দাবি করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান আলোচনায় কোনো তাড়াহুড়ো করছে না এবং এখন সব সিদ্ধান্ত গ্রহণের দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রকে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে কৌশলগত ক্ষেত্রে কোনো ভুল হিসাব-নিকাশ না করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন একটি সম্মানজনক ও বাস্তবসম্মত চুক্তিতে সম্মত না হচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাকিস্তান সফর শেষেও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো ইতিবাচক ফলাফল না আসায় তিনি পাকিস্তান ত্যাগ করেন। পরবর্তী দফার আলোচনার জন্য কোনো সুনির্দিষ্ট সময় বা স্থান এখনো নির্ধারণ করা হয়নি, যা দুই দেশের মধ্যকার বিদ্যমান গভীর সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।
রিপোর্টারের নাম 






















