ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনায় বসার ক্ষেত্রে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দেওয়া পূর্বশর্ত এবং ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমাগুলো যদি যথাযথভাবে রক্ষা করা না হয়, তবে এই আলোচনা বাতিল হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএন-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

ইরানি কর্মকর্তাদের মতে, জাতীয় স্বার্থ ও দাবি পূরণ না হলে আলোচনা থেকে বেরিয়ে আসাই হবে তাদের জন্য এক ধরনের কূটনৈতিক সাফল্য। বর্তমানে ওয়াশিংটনের প্রতি চরম আস্থার সংকটে রয়েছে তেহরান। তারা মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং নিজেদের শর্তের ব্যাপারে কোনো আপস করবে না।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই কঠোর অবস্থান ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কৌশল হতে পারে। কূটনৈতিক এই টানাপোড়েনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। দাবি পূরণ না হলে আলোচনা ছাড়াই পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৭:১৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬