কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির নৌ-শাখা এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো দেশের যুদ্ধজাহাজ প্রবেশের চেষ্টা করলে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বর্তমানে শুধু নির্দিষ্ট শর্ত মেনে বেসামরিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি সামরিক জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করার যে দাবি করা হয়েছে, তাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের এই কঠোর অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 



















