দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করছে বাংলাদেশের চলচ্চিত্র। এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে প্রবাসী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ‘রাক্ষস’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দুটি বিদেশের মাটিতে দারুণ ব্যবসায়িক সাফল্য পাচ্ছে। ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য প্রিমিয়ারের মাধ্যমে ‘রাক্ষস’ সিনেমাটির ইউরোপীয় যাত্রা শুরু হয়েছে, যেখানে প্রথম দিনেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্স ও সাসপেন্সের মিশেলে তৈরি এই গল্পটি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ভালো আয় করছে। মুক্তির প্রথম দিনেই এটি প্রায় ৪১ লাখ টাকা আয় করেছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহে আরও বেশ কিছু প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, উত্তর আমেরিকায় রেকর্ড সৃষ্টি করেছে ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রথম তিন দিনেই ১ লাখ ৫৪ হাজার ডলার আয় করে যুক্তরাষ্ট্রের টপ চার্টের শীর্ষ ২০ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার এই জোয়ার চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ইতিবাচক সংকেত।
রিপোর্টারের নাম 

























