রাজধানীতে এক পুলিশ সদস্যের সরকারি গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের করা একটি মন্তব্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে ‘পুলিশের ওপর জনগণের আস্থা নেই’ মর্মে মন্তব্য করতে দেখা যায়। এই বক্তব্যের প্রতিবাদে সংগঠনের শীর্ষ নেতারা একটি যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঢালাও মন্তব্য পুরো পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা ও আত্মসম্মানে আঘাত হেনেছে এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মনোবল ক্ষুণ্ন করেছে। পুলিশ অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে যে, সড়ক নিরাপত্তা ও জরুরি আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় অনেক সময় পুলিশকে রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, তাই পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখা জরুরি বলে বিবৃতিতে জানানো হয়।
রিপোর্টারের নাম 



















