ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কাপাসিয়ায় এক প্রসূতির পাঁচ সন্তান প্রসব, মা ও নবজাতকরা সুস্থ

গাজীপুরের কাপাসিয়ায় এক দম্পতি একসাথে পাঁচ সন্তানের বাবা-মা হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছেন। উপজেলার টোক ইউনিয়নের দিঘাব গ্রামের মাসুমা সুলতানা নামের এক গৃহবধূ সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক পাঁচ শিশু সম্পূর্ণ সুস্থ ও বিপদমুক্ত রয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুক্রবার রাতে মা ও শিশুদের সুস্থ অবস্থায় কাপাসিয়ার বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে আনন্দের বন্যা বয়ে যায় এবং উৎসুক জনতা নবজাতকদের এক নজর দেখতে ভিড় জমায়। এর আগে এই দম্পতির ৯ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পাঁচ সন্তানের বাবা কাজল মিয়া সৌদি প্রবাসী হলেও বর্তমানে দেশে কৃষিকাজ করছেন। একসাথে পাঁচ সন্তান পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে সন্তানদের লালন-পালন ও সুন্দর ভবিষ্যতের ব্যয়ভার নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, বিরল এই প্রসবের পর মা ও শিশুদের স্বাস্থ্যগত কোনো জটিলতা নেই এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

কাপাসিয়ায় এক প্রসূতির পাঁচ সন্তান প্রসব, মা ও নবজাতকরা সুস্থ

আপডেট সময় : ০১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬