ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ৭৩ জনের আবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে মোট ৭৩ জন নারী প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রক্রিয়ার প্রথম দিনে ৫২ জন ফরম নিয়েছিলেন। ফলে দুই দিনে মোট ১২৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নামলেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহকারী এই নারীরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। তালিকায় নিপুন রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মীসহ বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। এরপর ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিলকৃত আবেদনগুলো যাচাই-বাছাই করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ৭৩ জনের আবেদন

আপডেট সময় : ০১:০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬