ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

ইরানের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ইসলামাবাদ বিমানবন্দরে মার্কিন এই দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এ সময় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারও সেখানে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, মার্কিন প্রতিনিধিদলের প্রায় ১০০ জন সদস্য বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তারা সেখানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যুতে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও পাকিস্তানে পৌঁছায়। দেশটির সংসদ স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে ওই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলি বাঘেরি কানিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা। দুই শক্তিশালী দেশের প্রতিনিধিদের একই সময়ে ইসলামাবাদে অবস্থান মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

আপডেট সময় : ০১:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬