সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সারা দেশের মাদরাসা প্রধানদের কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে।
অধিদপ্তরের নির্দেশনায় চারটি প্রধান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টিতে অগ্রাধিকার প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ নিশ্চিত করা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এই লক্ষ্যমাত্রাগুলো সফলভাবে সম্পন্ন করে নির্দিষ্ট ইমেইলে বাস্তবায়নের প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে হবে। সরকারের উন্নয়নমূলক এই লক্ষ্যমাত্রা অর্জনে সব মাদরাসা প্রধানকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
রিপোর্টারের নাম 




















