ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিআরএম-১৯ পিলার সংলগ্ন এলাকায় মিয়ানমার অভ্যন্তরে পেতে রাখা এই মাইনের বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ ইউনুছ (২৬) নামের এক রোহিঙ্গা যুবকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ দিনের ব্যবধানে উখিয়ার বালুখালী ও পালংখালী সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত চারজন রোহিঙ্গা তাদের পা হারিয়েছেন। জীবিকার তাগিদে বা মাছ ধরার জন্য অনেক সময় শরণার্থীরা ও স্থানীয়রা সীমান্তবর্তী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত করেন, যা এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণটি মিয়ানমারের সীমানার ভেতরে ঘটেছে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সীমান্ত সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬