ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

পিরোজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে এ কাজের শুভ উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। সাঈদখালী স্লুইসগেট থেকে কালাইয়া শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত এই খালটি খনন করা হলে স্থানীয় কৃষিখাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মাসুদ সাঈদী বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে পানির সমস্যা দূর করতে পারলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মৃতিচারণ করে বলেন, দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করলে এই প্রকল্প সফল হবে এবং কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠবেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট থাকায় সেচ কাজে চরম সমস্যা হচ্ছিল। খালটি পুনঃখনন হলে এলাকায় পানির সংকট দূর হবে এবং ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের বাম্পার ফলন সম্ভব হবে। সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের যে পরিকল্পনা নিয়েছে, এটি তারই অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

পিরোজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মাসুদ সাঈদী

আপডেট সময় : ১১:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬