ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি শক্তিশালী স্থলমাইন ও বিস্ফোরক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাইন ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৫টি অ্যান্টি-পার্সোনেল মাইন, ৫টি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), একটি মেটাল ডিটেক্টর এবং সোলার প্যানেল। গত ৯ এপ্রিল সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি ছায়াপাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি কিছু ব্যাগ ফেলে পার্শ্ববর্তী গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে এসব মাইন ও সরঞ্জাম পাওয়া যায়। জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত মাইনগুলো বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং ওই এলাকায় জনসাধারণের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

একই দিন অন্য এক অভিযানে বিজিবি সদস্যরা ৩ কেজি দাহ্য রাসায়নিক পাউডার উদ্ধার করে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি শক্তিশালী স্থলমাইন ও বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ১২:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬