দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল (রোববার) থেকে ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত টানা তিন দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ছুটির সূচি বিশ্লেষণে দেখা যায়, ১২ এপ্রিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে নির্ধারিত ছুটি রয়েছে। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।
দীর্ঘ বিরতির পর আগামী ১৫ এপ্রিল (বুধবার) থেকে যথারীতি সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
রিপোর্টারের নাম 





















