ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আকবর হোসেন জানান, বর্তমানে পারিবারিক পরিস্থিতির কারণে তার পক্ষে লন্ডনে অবস্থান করে পেশাগত দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তিনি আরও স্পষ্ট করেন যে, এই পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ নেই এবং তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি লন্ডনে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

আপডেট সময় : ০১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬