ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নাগেশ্বরীতে ‘অদৃশ্য চাপে’ গরুর মাংস বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাকনীরপাঠ বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, বৈধ ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও অদৃশ্য চাপ ও প্রভাবের কারণে ব্যবসায়ীদের মাংস বিক্রি করতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে চলে আসা একটি রীতি এখনও প্রভাবশালী মহলের মদদে কার্যকর রাখা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েছেন। মাংস কেনার জন্য তাদের কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য বাজারে যেতে হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে থানায় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। উল্টো রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ বজায় রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও অধিকার নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির ফ্যাকাশে পারফরম্যান্সে ইন্টার মিয়ামির ড্রয়ের ধারা অব্যাহত

নাগেশ্বরীতে ‘অদৃশ্য চাপে’ গরুর মাংস বিক্রি বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ১০:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬