ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর যৌথভাবে পুরস্কার পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী: জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট এবং জন মার্টিনিস।

তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন নিয়ে গবেষণার জন্য।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

নোবেলজয়ী বিজ্ঞানীরা একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ লাখ মার্কিন ডলার পাবেন। একই বিভাগে একাধিক নোবেলজয়ী থাকলে, তাঁদের মধ্যে পুরস্কারের অর্থ ভাগ হয়ে যায়।

প্রতিবছর পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। আর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মাসেই ৯ বার কাঁপল বাংলাদেশ: ঘন ঘন ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ, প্রস্তুতিতে জোরের তাগিদ

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

আপডেট সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫