ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দেশজুড়ে হামের প্রকোপ: আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৮

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সারাদেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬৮ জন। গত ২৭ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১৬৭ জন শিশুর প্রাণহানি ঘটল, যা জনস্বাস্থ্য পরিস্থিতিতে বড় উদ্বেগ তৈরি করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৭ জন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে কয়েক হাজার শিশু।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৪০৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট ৮ হাজার ৯১০ জন শিশু হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬০৯ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে হামের প্রকোপ: আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৮

আপডেট সময় : ০৯:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬