ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

‘গেম অব থ্রোনস’ খ্যাত আইরিশ তারকা মাইকেল প্যাট্রিকের অকালপ্রয়াণ, বয়স ৩৫

বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর এক পরিচিত মুখ, আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৩৫ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

মাইকেলের স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মাইকেল পরপারে পাড়ি জমিয়েছেন।

‘গেম অব থ্রোনস’ সিরিজে বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সদস্য হিসেবে মাইকেল অভিনয় করেছিলেন। যদিও তার চরিত্রটি খুব বড় ছিল না, তবে বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে তিনি অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

শুধু ‘গেম অব থ্রোনস’ নয়, রূপালি পর্দায়ও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়াও ‘ব্লু লাইটস’ ও ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে উজ্জ্বল ও সক্রিয়।

মাইকেল ২০২৩ সাল থেকে ‘মোটর নিউরন ডিজিজ’ নামক এক বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এই রোগের প্রভাবে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনি। শেষ দিকে তার শ্বাস-প্রশ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

মাইকেলের অকালপ্রয়াণে সহকর্মী ও অগণিত ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

‘গেম অব থ্রোনস’ খ্যাত আইরিশ তারকা মাইকেল প্যাট্রিকের অকালপ্রয়াণ, বয়স ৩৫

আপডেট সময় : ০৩:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬