ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শাহজালালে স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামে এক ওমরাহ হজ কাফেলার মোয়াল্লেমকে গ্রেপ্তার করেছে এপিবিএন। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ সংলগ্ন কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৩ লাখ টাকা বলে জানা গেছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মফিদুলকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৪৯৯.১ গ্রাম স্বর্ণ ছাড়াও ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড ও ১৫০ রোমানিয়ান লিউসহ নগদ ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়। মফিদুল সৌদি আরব থেকে এসভি-৮০৮ ফ্লাইটে ঢাকা অবতরণ করেছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের হয়ে ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ অবৈধভাবে দেশে প্রবেশের কাজে তিনি জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’, সংসদে জানালেন প্রধানমন্ত্রী

শাহজালালে স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬