পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলামকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার বিকেলে ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামে এই ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে ধরতে তার বাড়ি ঘেরাও করলে রাসেল আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য বনমালীর মাথায় আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় চারটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে গরু ও ভ্যান চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























