ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

বরিশালে হামে ২ শিশুর মৃত্যু, বিভাগজুড়ে বাড়ছে আক্রান্তের হার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। সবশেষ গত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দুই শিশুর মধ্যে ৫ মাস বয়সী ইমামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে এবং আবু সালেহ নামের অপর শিশুর বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত এই হাসপাতালেই হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ৮ এপ্রিল পর্যন্ত পুরো বরিশাল বিভাগে হামের প্রকোপে প্রাণ হারিয়েছে মোট ১০ জন শিশু। বর্তমানে বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত মোট ৭৫১ জন রোগী ভর্তি হলেও ৫৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মিডিয়া সমন্বয়কারী ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, বর্তমানে হাসপাতালে ৯১ জন শিশু হামের চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভর্তি হয়েছে ৩০ জন। রোগীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এক বেডেই একাধিক শিশুকে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।

হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগ জানান, শয্যা সংকট থাকলেও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

বরিশালে হামে ২ শিশুর মৃত্যু, বিভাগজুড়ে বাড়ছে আক্রান্তের হার

আপডেট সময় : ০৪:২৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬