ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজউকের অভিযানে ১২ ভবন মালিককে জরিমানা, অবৈধ অংশ অপসারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলী, দারুস সালাম এবং মিরপুর এলাকায় অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার পরিচালিত এক মোবাইল কোর্টে ১২টি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে অবৈধ অংশ ভেঙে ফেলা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আটটি মিটার জব্দ এবং মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রাজউক কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথির নেতৃত্বে অথরাইজড কর্মকর্তা মাসুক আহমেদ, সহকারী অথরাইজড কর্মকর্তাগণ, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং অন্যান্য কর্মকর্তারা এই বিশেষ অভিযানে অংশ নেন।

অভিযানে যেসকল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে ফয়সাল (প্লট- ১৪৭, গাবতলী) এবং ফয়সাল (প্লট- ১৪৯, গাবতলী) রয়েছেন। রাজউক অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের জন্য তাদের অবৈধ অংশ অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো নির্মাণ কাজ না করার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এছাড়া, ফয়সালের একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

স্বর্ণলতা গার্ডেন (প্লট- ৭২, ৭৩, ৭৪, গাবতলী) এবং বনলতা গার্ডেন (প্লট- ৬৯, ৭০, ৭১, গাবতলী) সহ নাসির উদ্দিন গং-এর দুটি ভবনের বিরুদ্ধে রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করার অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বনলতা গার্ডেনের একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। এছাড়াও, আখেরুজ্জামান গং (প্লট- ১৭, ১৮, খালেক সিটি আবাসিক, গাবতলী) এর বিরুদ্ধে নকশা না মানার অভিযোগ এনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

রাজউকের অভিযানে ১২ ভবন মালিককে জরিমানা, অবৈধ অংশ অপসারণ

আপডেট সময় : ১১:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬