ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শনিবার থেকে ফের তাপপ্রবাহের শঙ্কা, বাড়তে পারে ভ্যাপসা গরম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় তাপমাত্রা আবারও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে তাপপ্রবাহ শুরু হতে পারে, যা টানা কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, শুক্রবার দেশের কিছু বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এর ফলে দেশের গড় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগেই এক থেকে তিনটি তাপপ্রবাহের কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু এবং ৪০ ডিগ্রির উপরে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কম থাকলেও এখন পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে। তবে আবহাওয়াবিদদের প্রত্যাশা, এবার তাপপ্রবাহ চললেও মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকায় গত দুই বছরের মতো দীর্ঘস্থায়ী চরম পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সন্দ্বীপে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছেড়ে দেওয়ার আশ্বাস ইরানের

শনিবার থেকে ফের তাপপ্রবাহের শঙ্কা, বাড়তে পারে ভ্যাপসা গরম

আপডেট সময় : ১১:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬