ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে ‘উৎসবের বুননে ঋদ্ধ হোক আমাদের অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান-সাংক্রাই-বিহু-বৈসু বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে ফুল নিবেদন এবং একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ঐতিহ্যবাহী ‘পাজন’ পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে ফুল নিবেদন ও র‌্যালির উদ্বোধন করেন। সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক শান্তিময় চাকমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় হিল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃতি নিশান চাকমা এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাহাড় ও সমতল থেকে আগত আদিবাসী শিক্ষার্থীদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য ও সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই ধরনের উৎসব তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেয়। তিনি ভবিষ্যতে এই উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ছুটির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে দেবাশীষ পাল আদিবাসী শিক্ষার্থীদের উৎসবের দিনগুলোতে পরিবার থেকে দূরে থাকার কষ্টের কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। কৃতি নিশান চাকমা জানান, এ উৎসব উপলক্ষে ছুটির দাবি দীর্ঘদিনের হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাহাড়ি ও জুম্ম শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব আনন্দমুখর পরিবেশে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব

আপডেট সময় : ০৬:০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬