ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে নজরদারির ভিডিও প্রকাশ করে তেহরানের জবাব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালিতে অবরোধের হুমকির প্রতিক্রিয়ায় ইরান রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে নজরদারির একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘সমস্ত নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’।

এই ভিডিও প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে বলেছে যে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত তৎপরতা চালালে তা বিপদ ডেকে আনবে। এদিকে, ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন যে তিনি হরমুজ প্রণালি অবরোধ করতে চান, তবে এর জন্য কিছুটা সময় লাগবে। তিনি চুক্তি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে ইরান জানিয়েছিল যে, তাদের অবকাঠামো আক্রান্ত হলে তারা ইসরাইল এবং এই অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

হরমুজ প্রণালিতে নজরদারির ভিডিও প্রকাশ করে তেহরানের জবাব

আপডেট সময় : ০৬:০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬