ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ট্রাম্পের অবরোধের হুমকি সীমিত জাহাজের ওপর প্রভাব ফেলবে: বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধের হুমকি খুব অল্পসংখ্যক জাহাজের ওপরই প্রভাব ফেলবে বলে মনে করছেন শিপিং বিশেষজ্ঞ লার্স জেনসেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তাহলে খুবই সীমিতসংখ্যক জাহাজ চলাচল বন্ধ হবে এবং সামগ্রিকভাবে এর প্রভাব খুব বেশি হবে না।’

ভেসপুসি মেরিটাইমের প্রধান নির্বাহী মি. জেনসেনের মতে, ইরানকে টোল দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও বড় কোনো পরিবর্তন আনবে না, কারণ এই জাহাজগুলো আগেই মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিল। তিনি আরও বলেন, ‘প্রথমত এই পথে খুব কম জাহাজই চলাচল করছে। তার ওপর কমসংখ্যক জাহাজ টোল দেয়। আর যারা দেয় তারা আগেই নিষেধাজ্ঞার আওতা বা ঝুঁকিতে ছিল।’ জেনসেন জানান, বেশিরভাগ শিপিং কোম্পানি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং কোনো অস্থায়ী চুক্তি হলে ধীরে ধীরে জাহাজ চলাচল বাড়তে পারে। তবে, এই নৌপথ জাহাজ চলাচলের জন্য কবে নাগাদ নিরাপদ হবে, তা তিনি নিশ্চিত করেননি। জেনসেনের মতে, শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা কতদিন টিকবে তার ওপর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজকের ক্রীড়াঙ্গনে উত্তেজনার পারদ: পিএসএল ও ম্যানইউ-লিডসের মহারণ

ট্রাম্পের অবরোধের হুমকি সীমিত জাহাজের ওপর প্রভাব ফেলবে: বিশেষজ্ঞ

আপডেট সময় : ০৬:০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬