মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে যে, আগামী ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করা হবে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে সমস্ত নৌ-চলাচল বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলপ্রসূ না হওয়ায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করবে। সেন্টকমের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সকল উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সকল দেশের জাহাজের ওপর এই অবরোধ সমানভাবে প্রযোজ্য হবে।
রিপোর্টারের নাম 





















