ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবিতে অনশন: শিক্ষার্থীদের প্রতি সংহতি জানালেন মামুনুল হক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর রাজু ভাস্কর্যে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বৃহস্পতিবার তিনি অনশনস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে মাওলানা মামুনুল হক বলেন, “ন্যায়সংগত দাবির পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়ে ওঠে।

এসময় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। তারাও শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবিতে অনশন: শিক্ষার্থীদের প্রতি সংহতি জানালেন মামুনুল হক

আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬