ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দেশে হাম ও উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে নতুন করে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৬৭৪ জন শিশু উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ২৩ জন মারা গেছে। গত এক দিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের একজন এবং বাকিরা রাজশাহী ও সিলেট বিভাগের। বর্তমানে ঢাকা ও রাজশাহী বিভাগে আক্রান্তের হার সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ২৪১ জন শিশু সরাসরি হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২৫১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

দেশে হাম ও উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়াল

আপডেট সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬