ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে নেত্রকোনা সদরের ৩ মাস বয়সী এক শিশুকন্যা এবং ত্রিশাল উপজেলার ৮ মাস বয়সী এক ছেলে শিশু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, উভয় শিশুই হামের পাশাপাশি নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিল।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩২৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৭৬ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গে মোট ৯ জন শিশুর মৃত্যু হলো। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৃথক তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ৬৪ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং অনেক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে বলেও জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬