ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রক্ষণাবেক্ষণ কাজ: শনিবার সিলেট ও নাটোরের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জরুরি মেরামত ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার দেশের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ বিভাগগুলো পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাক্কাতুয়রা উপকেন্দ্রের আওতাধীন ওসমানী বিমানবন্দর আবাসিক এলাকা, বড়শালা, পর্যটন, সিলভার সিটি, খাসদবির, সাহেবের বাজার ও সালুটিকরসহ বেশ কিছু এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। অন্যদিকে নাটোরে নেসকোর আওতাধীন চৌকিরপাড় ফিডার এলাকায় লাইনের পাশের গাছের ডাল কাটার জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ সচল করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিকারের ‘শাহবাগ স্কয়ার’ মন্তব্য: সংসদে বৈষম্যের অভিযোগ হাসনাত আবদুল্লাহর

রক্ষণাবেক্ষণ কাজ: শনিবার সিলেট ও নাটোরের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬